শিক্ষকের মঞ্চ থেকেঃ লেখক- মুহাম্মদ মুহিব্ বুল্লাহ.
লেখক শিক্ষকতাকে তাঁর জীবনের মহান ব্রত হিসেবে গ্রহণ করেছেন এবং সারাজীবন সেই ব্রত পরম নিষ্ঠার সাথে উদযাপন করে যাচ্ছেন। বেসরকারী ও সরকারী স্কুলের প্রধান শিক্ষক হিসেবে সুদীর্ঘ ৪৩ বছর ধরে শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান গতিশীল রেখেছেন। তিনিএকজন সাহিত্যামোদী ব্যক্তি এবং সাহিত্যের প্রতি তাঁর অনুরাগ সুগভীর। তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় নিয়মিত লিখে থাকেন। "শিক্ষকের মঞ্চ থেকে" বইটি তাঁর সংগৃহীত লেখার সংকলন।