নিশ্চিহ্ন হওয়ার হুমকির মুখে ইসলামী মূল্যবোধ , মুহাম্মাদ এনামুল হক
- Brand: Bangladesh Co-operative Book Soceity Ltd.
- Product Code: PP-MA-002
- Availability: 50
- Tk160.00
- Ex Tax: Tk160.00
দার্শনিকের মতে “মনুষ্য আর মনুষ্যত্ব বিকাশের যা সহায়ক তাই মূল্যবোধ”। আর এই মূল্যবোধ ধবংস হলে মনুষ্যত্ব আর পশুত্বের মধ্যে কোন প্রভেদ থাকে না। তাই সমাজে বা রাষ্ট্রে মূল্যবোধ প্রতিষ্ঠায় জোর তাগিদ দেয়া হয়েছে ইসলাম ধর্মে। এই মনুষ্যত্ব বিকাশে মানুষের কাছে আল্লাহ্র প্রথম বানীও ছিলো পড়ার জন্য। কিন্তু ইসলামের নির্দেশিত পথে সঠিক জ্ঞানচর্চার অভাবে মুসলমানেরা বিভিন্ন প্রচার মিডিয়ার মাধ্যমে বিজাতীয় দর্শনে আকৃষ্ট হয়ে মূল্যবোধের অবক্ষয়ের শিকার হচ্ছে। এই মূল্যবোধ অবক্ষয়ের সুযোগে বিধর্মীয়রা মুসলমানদের সমৃদ্ধ অতীত, ঐতিহ্য, সংস্কৃতি আর ধর্ম বিশ্বাস ইসলামকে অবদমিত করার নিরলস স্থুল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ফলে মুসলমান সম্প্রদায় বহুধায় বিভক্ত হয়ে মন-মানসে নির্জীব জাতিতে পরিণত হয়েছে।
শুধু তাই নয়, যেখানে ধর্মের চর্চা চলছে সেখানেও শুধু ধর্মের আনুষ্ঠানিকতার অজস্র ব্যাখ্যা বিশ্লেষণের ছড়াছড়ি। ইসলামের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গিকার এবং আবেদনকে উহ্য রেখে বিজাতীয় দর্শনকে অনুসরণ/অনুকরন করার ফলে এক অর্থে ইসলামকে দিন দিন এক উদযাপনযোগ্য আনুষ্ঠানিকতায় পর্যবসিত করছে। ……………